শনিবার ১৩ জুন ২০২৬
Online Edition

ব্রয়লার বিস্ফোরণে নিহত ১ ॥ আহত ২ 

চরফ্যাশন ভোলা) সংবাদদাতা : ভোলার চরফ্যাশন উপজেলার চরমাদ্রাজ ইউনিয়নের ২নম্বর ওয়ার্ডের চরআফজাল গ্রামে ১৫ নভেম্বর শুক্রবার ভোররাত পাঁচটায় ধান সিদ্ধ করার ব্রয়লার বিস্ফোরণে ব্রয়লারে কর্মরত শ্রমিক মো: আল-আমিন (৩০) নিহত, তার ভাই ফিরোজ (২৭) ও ব্রয়লার মিল মালিক মনির (৫০) আহত হয়েছেন। নিহত আল আমিন চর আফজাল গ্রামের মৃত জলিল মাঝির ছেলে। আল আমিন এর দুই কন্যা সন্তান ও স্ত্রী রয়েছে। সরেজমিনে গিয়ে জানা গত তিন দিন হয়েছে চুল্লিটি তৈরি করা হয়েছে। ধান সিদ্ধ করতে প্রতিদিন ভোর পাঁচটার দিকে আগুন দেয়া হয় চুল্লিতে। মিল মালিক আহত মনিরের স্ত্রী ও স্থানীয়রা জানান, ভোর পাঁচটার দিকে হঠাৎ বিকট শব্দে ঘুম ভেঙে যায় এলাকাবাসীর। দৌড়ে এসে ঘটনাস্থলে দেখতে পান নিহত ও আহতরা ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে।

অনলাইন আপডেট

আর্কাইভ